1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

খুনিরা মানুষের কল্যাণে কী কাজ করবে : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান—তারা সবাই খুনি। খুনিরা মানুষের কল্যাণে কী কাজ করবে?

আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। অথচ, বিএনপি কী করেছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই তারা অত্যাচার নির্যাতন করেনি। একইসঙ্গে মা-মেয়েকে ধর্ষণ করেছে। বিএনপির অত্যাচার-সন্ত্রাসের কারণে মানুষ শান্তিতে থাকতে পারেনি। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে অত্যাচার করেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে একইভাবে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করল। আমাদের নেতাকর্মী, মহিলা আওয়ামী লীগের নেত্রীদের হত্যা করল। এমন জঘন্য কাজ বিএনপি-জামায়াত করতে পারে, যা কল্পনাও করা যায় না।

তিনি বলেন, খালেদা জিয়া জনগণের ভোট চুরি করেছিল। কিন্তু জনগণ সেটা মেনে নেয়নি। আমাদের নারীদের ওপর অজস্র অত্যাচার তারা করেছিল। কই আমরা তো তাদের মেয়েদের কোনো অত্যাচার-নির্যাতন করছি না। তারা রাস্তায় স্লোগান দিচ্ছে, মাঠে নামছে। আমরা তাদের কোনো বাধা দিচ্ছি না। কিন্তু আমাদের ওপর যেই অত্যাচার করেছে সেটা ভুলব কীভাবে? জীবন্ত মানুষকে তারা পুড়িয়ে মেরেছে। এটা কি মানুষের কাজ?

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান, তারা সবাই খুনি। তাদের কী অধিকার আছে দেশে রাজনীতি করার? তারপরও আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। খালেদা জিয়া ও তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি, এটা প্রমাণিত। তারেকের বিরুদ্ধে এফবিআই সাক্ষী দিয়ে গেছে। এরা মানুষের কল্যাণে কী কাজ করবে?

তিনি বলেন, আমরা সন্ত্রাস চাই না। আমরা জনগণ ও দেশের কল্যাণে কাজ করছি। আমরা দেশের মানুষের কল্যাণ চাই, এটাই আমাদের লক্ষ্য। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com