1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর ‘হামলা’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকালে কৃষ্ণপুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িতে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি জানান, ‘নারায়ণগঞ্জ আড়াইহাজার কৃষ্ণপুরা আওয়ামী লীগের অফিসের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে।’

‘ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালান’ বলে অভিযোগ করেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, ‘গাড়ির চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় তাদের গাড়িটি ভাঙচুর করা হয়।’গাড়িটি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন সংগঠনটির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com