1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের যেকোনো অত্যাচার তারেক সৈনিকরা বুক পেতে প্রতিরোধ করবে : রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ধারাবাহিক হত্যার মধ্য দিয়ে সরকার ভীতি সৃষ্টি করতে যাচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এতে বিএনপি নেতাকর্মীরা ভীত না; বরং সরকারের যেকোনো অত্যাচার নিজের বুক পেতে তারেক রহমানের সৈনিকরা প্রতিরোধ করবে।

বুধবার সকালে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক শ’ নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন মিয়া হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, এই সরকার জনগণের অধিকারের আন্দোলনকে বন্দুকের নলের মুখে রক্তাক্ত করছে। ভোলায় আবদুর রহিম, নুরে আলমের হত্যার পরে মুন্সীগঞ্জে শাওন, নারায়ণগঞ্জে শাওন, যশোরে আলীম হত্যা এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যা করা হয়েছে। এই হত্যার মধ্য দিয়ে সরকার ভয়-ভীতির সৃষ্টি করতে চায়। কিন্তু জাতীয়তাবাদী শক্তি দেশ নায়ক তারেক রহমানের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক এবং জিয়াউর রহমানের সৈনিকরা এতে বিচলিত নন। সরকারের যেকোনো জুলুম নিজের বুক পেতে প্রতিরোধ করবে।

তিনি বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এ আন্দোলন ঠেকানোর ক্ষমতা সরকারের নেই। হত্যা, মামলা, নির্যাতন করে জনগণের আন্দোলন দমানো যাবে না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষের যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তা দমনের ক্ষমতা তাদের নেই। জনগণের দাবি একটাই তা হলো- এ সরকারের বিদায়; গণতন্ত্রের মুক্তি এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি।

এ সময় তিনি আরো বলেন, আগামী ১০ ডিসেম্বর নাকি সমাবেশ করতে দেয়া হবে না। দশ তারিখে নয়াপল্টনে সমাবেশ হবেই হবে। কোনো বাধাই বিএনপির সমাবেশ ঠেকাতে পারবে না।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এই সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। এতে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে আরো ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার মাঈনুল ইসলাম বিল্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com