1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

এশিয়ার ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি ১৫১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : চলতি সপ্তাহে প্রকাশিত কিউএস বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এশিয়ার ৭০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ১৫১তম স্থানে আছে। মোট ১০০ স্কোরের মধ্যে ঢাবি পেয়েছে ৩২ দশমিক ৪। এই তালিকায় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাকিস্তানের আছে ৩টি।

তালিকার শীর্ষে আছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয়স্থানে আছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। চীনের জিনহুয়া বিশ্ববিদ্যালয় তৃতীয়স্থানে আছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে ৪০তম অবস্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বোম্বে। ভারতের ৭টি বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০০ এর মধ্যে অবস্থান করছে।

পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এনইউএসটি) ইসলামাবাদের অবস্থান ৬৭তম।

বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) যথাক্রমে ১৯৯তম (২৬.৯ স্কোর) এবং ২১৯তম অস্থানে (২৪.৮ স্কোর) আছে।

শিক্ষা ও শিক্ষকদের সুনাম, পিএইচডির সংখ্যা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর হারের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com