1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

নজরদারি করছি, প্রশ্ন ফাঁস করলে শাস্তিমূলক ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত এসএসসি পরীক্ষার সময় আমরা দেখেছিলাম একটি অভিনব কায়দায় প্রশ্ন ফাঁসের চেষ্টা করা হয়েছিল। এবার ফাঁস করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, গত এসএসসি পরীক্ষার সবকিছু বিশ্লেষণ করে আমরা প্রশ্নফাঁস ঠেকানোর ব্যবস্থা নিয়েছি। এটি কার্যকর থাকবে। তারপরেও কেউ যদি চেষ্টা করেন আমরা নিশ্চয়ই সেগুলো সবাই মিলে প্রতিরোধ করব।

মন্ত্রী বলেন, এখানে পরীক্ষার কেন্দ্রে দেখলাম। আমরা আশা করি সারাদেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হবে। কোনো ধরনের প্রশ্ন ফাঁসের গুজব ছাড়ায় আমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হবে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, আমি পরীক্ষা কেন্দ্রে অনেক আগে এসেছি পরিবেশ দেখার জন্য। অভিভাবকদের প্রচন্ড ভিড়। বাইরে যারা আগে এসেছেন তারা সন্তানদের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। তাদের এত ভিড় যে বাকি পরীক্ষার্থীদের আসতেও দেরি হচ্ছে।

এবছর দেশের দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে ১২ লাখ তিন হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com