1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

জবিতে স্নাতক ভর্তির আবেদন জমা ৪৩ হাজার ৪২৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (২০২১-২২) শিক্ষাবর্ষে ভর্তি আবেদন জমা পড়ছে ৪৩ হাজার ৪২৭টি। এসব আবেদনের মধ্য থেকে আগামী ৭ নভেম্বর প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও সমন্বিত গুচ্ছ কমিটির সদস্য সচিব প্রকোশলী মো. ওহিদুজ্জামান সমকালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ১ হাজার ১৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৮৪৯ টি, ‘বি’ ইউনিটে ৮৫০ আসনের বিপরীতে ৯ হাজার ৯৮৯ ও ‘সি’ ইউনিট ৬১০ আসনের বিপরীতে ৬ হাজার ২৪০টি আবেদন পড়েছে। এ ছাড়া ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৭৮০ , চারুকলা বিভাগে ৮৯৭, নাট্যকলা বিভাগে ৩২৭ এবং সংগীতে ৩৪৫টি আবেদন পড়েছে।

এ দিকে আবেদনকৃত এই শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন পড়েছে ৩৬১টি, বিকেএসপি কোটায় ৯৩টিসহ অন্যান্য কোটায় মোট ৩০৩৬টি আবেদন জমা পড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com