1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১ হাজারের বেশি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য মোট ১২টি বিষয়ে ১ হাজার ৯৯টি শূন্য পদের চাহিদা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) পাঠানো হবে।’

মাউশি সূত্রে জানা যায়, নিয়োগ বিধি অনুযায়ী ৫৫২ পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি। বাকি পদগুলো নন-ক্যাডার থেকে সুপারিশ করা হবে।

১২ পদের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, ধর্ম, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভূগোল, চারুকলা, শারীরিক শিক্ষা ও কৃষি শিক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) মো. ইমামুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগের জন্য মাউশি থেকে শূন্য পদের চাহিদা পেয়েছি। সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। এখন প্রয়োজনীয় প্রশাসনিক কাজ শেষ করে তা পিএসসিতে পাঠানো হবে। সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি, এ বছরের মধ্যেই মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com