1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
 বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

করোনায় মৃত্যু দুজনের, শনাক্ত ৬৭৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৬ জন।

সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (২ অক্টোবর) করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং আক্রান্ত হয় ৫৩৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮০২টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭১ জনের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com