1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

প্রেমিকের সন্ধানে সাড়ে ৫শ কিলোমিটার পথ পাড়ি!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এসএসসি পরীক্ষার্থী প্রেমিকের সন্ধানে রাজশাহী থেকে রাঙামাটির কাউখালীতে এসেছেন দুই সন্তানের জননী।

জানা যায়, রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের এক নারী বিবাহিত জীবনে দুই সন্তানের জননী। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে তার ফেসবুকে পরিচয়।

গত কয়েকদিন ফোন বন্ধ রাখায় সেই প্রেমিককে খুঁজতে চলে আসেন তিনি। রাজশাহী থেকে রাঙামাটির দূরত্ব প্রায় সাড়ে ৫৫০ কিলোমিটার।

কাউখালীর বেতবুনিয়া গুইয়াতল অপরিচিত এক নারীর একই স্থানে ঘোরাফেরা করতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় মেম্বার নেওয়াজ করিম মাসুদ ঘটনাস্থলে এসে ওই নারীকে জিজ্ঞাসাবাদের পর তার সম্পর্কে বিস্তারিত জানায়।

পরে মেম্বার মেয়েটিকে তার ওয়ার্ডে গ্রাম পুলিশ মিজানের পরিবারের জিম্মায় রেখে মঙ্গলবার দুপুরে কাউখালী থানা পুলিশকে ন্যস্ত করে। পুলিশ মেয়েটির পরিবারকে খবর দিলে ১৪ সেপ্টেম্বর সকালে তার পরিবারের সদস্য ও স্থানীয় মেম্বারের জিম্মায় তুলে দেয় পুলিশ।

কাউখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ওই নারীর দুটি সস্তান রয়েছে। ফেসবুকে রাউজানের স্কুল পড়ুয়া এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়েটির এক ধরণের মানসিক সমস্যা পরিলক্ষিত হয়েছে।

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় এমনটা হতে পারে। কারো কোনো অভিযোগ না থাকায় মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com