1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

যাত্রী সংকটে ঢাকা-বরিশাল রুটে কমানো হলো লঞ্চ চলাচল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যাত্রী সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে এবার রোটেশন প্রথা চালু করলেন লঞ্চ মালিকরা। ঢাকা-বরিশাল রুটে দিনে মোট ছয়টি লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। এরমধ্যে ঢাকা থেকে তিনটি লঞ্চ বরিশালে আসবে এবং বরিশাল থেকে তিনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ঢাকা ব‌রিশাল রু‌টের ১৮‌টি লঞ্চ‌কে ছয়‌টি গ্রু‌পে ভাগ করা হয়। এর ম‌ধ্যে ‘ক’ গ্রুপে চলাচল করবে পারাবত-১১, সুন্দরবন-১১ ও কীর্তনখোলা-২। ‘খ’ গ্রুপে সুরভী-৮, অ্যাডভেঞ্চার-৯ ও মানামী। ‘গ’ গ্রুপে সুন্দরবন-১০, পারাবত-১২ ও অ্যাডভেঞ্চার-১। ‘ঘ’ গ্রুপে পারাবত-৯, সুরভী-৭ ও আওলাদ-১০। গ্রুপ ‘ঙ’-তে পারাবত-১০, কুয়াকাটা-২ ও সুন্দরবন-১৬ এবং ‘চ’ গ্রুপে সুরভী-৯, পারাবত-১৮ ও কীর্তনখোলা-১০ চলাচল করবে।

সভায় মালিক সমিতির চেয়ারম্যান মাহাবুব উদ্দিন বীরবিক্রম, ঢাকা নদী বন্দর নৌযান চলাচল ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মামুন অর রশিদ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান চলাচল সংস্থার বদিউজ্জামান বাদলসহ সব লঞ্চের মালিকরা উপস্থিত ছিলেন।

মানামী ল‌ঞ্চের প‌রিচালক আহ‌ম্মেদ জা‌কি অনুপম ব‌লেন, সভায় এক‌টি লঞ্চ অপর লঞ্চ‌কে ওভার‌টেক না করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত ৪/৫ দি‌নের ম‌ধ্যে বাস্তবায়‌ন হ‌বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com