1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

চট্টগ্রামে বনফুলকে ৪০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বেশি দামে মিষ্টি বিক্রি করছিল চট্টগ্রামের খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোং। এছাড়া নোংরা পরিবেশে চটপটি, ফুচকা ও বিরিয়ানি তৈরি করছিল আরও কয়েকটি প্রতিষ্ঠান।

এসব অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের জুবিলী ও স্টেশন রোড এলাকায় অভিযান চালায় অধিদপ্তর।

এসময় মিষ্টি ও খাদ্যপণ্যের প্যাকেটে লাগানো প্রাইজ ট্যাগে বেশি দাম লিখে পণ্য বিক্রি করায় বনফুলের একটি শোরুমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্টেশন রোড এলাকায় নোংরা ও তেলাপোকাযুক্ত পরিবেশে চটপটি, ফুচকা এবং বিরিয়ানি তৈরি করে বিক্রির অভিযোগে সুবাহ ফাস্ট ফুডকে ১০ হাজার টাকা, জুবিলী রোডের মালঞ্চকে ৪ হাজার টাকা, হাজী বিরিয়ানিকে ৫ হাজার টাকা, নোংরা পরিবেশে বেকারি আইটেম ও মিষ্টি প্রক্রিয়াকরণ করার অভিযোগে মিসকাহ ধানসিঁড়ি বেকারি অ্যান্ড সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, দিদার হোসেন ও আনিছুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com