1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ‘স্যাভেজ গ্যাং’ নামের এক কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু।

এরআগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে গোলাকান্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি হাঁসুয়া, চারটি ছোরা, একটি হাতুড়ি, তিনটি সুইচ গিয়ার চাকু ও চারটি জিআই পাইপ উদ্ধার করা হয়।

আটকরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে আব্দুল মুকিত (২১) ও কিশোরগঞ্জের করিমগঞ্জের মথুরা পাড়া বিল পাড় এলাকার সুরুজ আলীর ছেলে মো. সুজন (১৮)। বাকিরা সবাই অপ্রাপ্তবয়স্ক।

র‌্যাব জানায়, আটকরা ‘স্যাভেজ গ্যাং’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য গোলাকন্দাইল নতুন বাজার এলাকায় রামদা, হাঁসুয়া, ছোরা, হাতুড়ি, সুইচ গিয়ার চাকু, জিআই পাইপসহ একত্রিত হয়েছিলেন। তারা ১৪-১৫ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com