1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

চাঁদা না দেওয়ায় জেলা ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পূর্ব শত্রুতা ও চাঁদা না দেওয়ার ধরে নোয়াখালীর চৌমুহনীতে সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও যুবলীগ সদস্য হুমায়ুন কবিরের (৪৫) উপর সন্ত্রাসী হামলা ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে প্রকাশ্যে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চৌমুহনী ডি.বি রোডে।

মনির মুহুরীর নের্তৃত্বে ফাহাদ, শাহাদাত, রায়হান ও সোহানসহ যুবলীগ নামধারী অনুপ্রবেশকারীরা হুমায়ুন কবিরকে পিটিয়ে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে বলে অভিযোগ রয়েছে। গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে স্থানীয় যুবলীগ নেতারা অভিযোগ করে জানান, হুমায়ুন বাড়ির নির্মাণ কাজের জন্য রড কিনতে গেলে মনির মুহুরীর নের্তৃত্বে যুবলীগ নামধারী অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা তাকে পিটিয়ে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আহত ত্যাগী ছাত্রলীগ নেতা (হুমায়ুন করিব) বাড়ির নির্মাণ কাজ করতে গেলে হামলাকারীরা তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে হামলা করেছে তারা। এরা সবাই দেলোয়ার বাহিনীর সদস্য বলেও তারা অভিযোগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৩১ আগস্ট মনির মুহুরী তার (হুমায়ুন করিব) বিরুদ্ধে থানায় একটি মামলা করে। এই মামলার জের ধরে বিবাদী হুমায়ুন করিবকে একা পেয়ে অতর্কিত ভাবে বাদী ও তার লোকজন হামলা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com