1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে মারলেন মাদকাসক্ত স্বামী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় মর্তুজা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত স্বামী।

রোববার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউপির দশেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মর্তুজা বেগম ওই এলাকার আবদু শুক্কুরের স্ত্রী ও মোজাহের আহমেদের মেয়ে।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নিহতের বাড়ি থেকে বিছানায় শোয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পেকুয়া থানার এসআই খায়ের উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, নিহতের শরীরের গলায়, পেটে, পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, শুক্কুর একজন মাদকাসক্ত ব্যক্তি। দিনমজুরি করে যা পায় তা দিয়ে মাদক গ্রহণ করে। এ বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতো। শনিবার রাতে তাদের মাঝে ঝগড়া হয়েছিলো। সকালে দেখলাম শুক্কুরের স্ত্রীর লাশ নিয়ে যাচ্ছে পুলিশ।

এদিকে মর্তুজার পরিবারের দাবি আবদু শুক্কুর মাদকাসক্তের পাশাপাশি পরকীয়াতেও আসক্ত।

নিহতের ভাই জসিম উদ্দিন বলেন, একাধিক মেয়ের সঙ্গে শুক্কুরের অবৈধ সম্পর্ক ছিলো। এ নিয়েও তাদের সংসারে ঝামেলা হতো। দফায় দফায় সালিশ-বৈঠক করে তাকে বুঝিয়ে-সুঝিয়ে ঠিক করা যায়নি। আমার বোন এসব ব্যাপারে প্রতিবাদ করায় রোববার ভোরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পেকুয়া থানার ওসি মো. ফরহাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

১৮ বছর আগে একই এলাকার মো. শরীফের ছেলে আবদু শুক্কুর ও মোজাহের আহমদের মেয়ে মর্তুজা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com