1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বিয়ের রং না মুছতেই লাশ হলো নববধূ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রামের রাউজানে জাহেদা আফরিন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘী এলাকার গণির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জাহেদা আফরিন ওই এলাকার মোহাম্মদ ইসমাইলের স্ত্রী।

জানা গেছে, ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মোহাম্মদ ইউসুফের মেয়ে জাহেদা আফরিনের সঙ্গে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের ছেলে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা বিষয়ে ঝামেলা চলছিল দুই পরিবারের মধ্যে।

মৃতের স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন নিজেদের রক্ষা করতে আত্মহত্যা বলে প্রচার করছেন শ্বশুরবাড়ির লোকজন।

আফরিনের ভাই মোহাম্মদ ইব্রাহিম বলেন, এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়ি যেতে দেননি তারা। আমার বোনজামাই নেশাগ্রস্ত ছিলেন। বোনকে মেরে ফেলা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

অন্যদিকে, আফরিনের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, নাশতা শেষে নিজের কক্ষে গিয়ে দরজা আটকে ফাঁস দেন আফরিন। পরে দরজা ভেঙে লাশ নামানো হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই সময় লাশটি খাটের ওপর শোয়ানো অবস্থায় ছিল। পরে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, উদ্ধারের পর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com