1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন*

ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৯০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলি হামলাকে বর্বরতার নিকৃষ্ট উদাহরণ মন্তব্য করে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, ‘ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।’

রবিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হচ্ছেন। ফিলিস্তিনিদের বাড়িঘর ধংসস্তুপে পরিণত হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী।’

জাপা চেয়ারম্যান আরো বলেন, ‘জাতিসংঘের নেতৃত্বে ইসরাইলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com