1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

‘রক্ত দেওয়ার কথা বলে’ হোটেলে নিয়ে ২ তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেট নগরের একটি আবাসিক হোটেলে দুই তরুণীকে রাতভর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে।

ঘটনাটি গত ২৩ আগস্ট ঘটলেও সোমবার (২৯ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক মামলা করেন ভুক্তভোগী দুই তরুণী।

মামলায় আসামিরা হলেন- সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার রানা আহমদ ওরফে শিপলু (৩৫), সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নয়াবাজারের বাসিন্দা জুবেল (৩১), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মোহাইমিন রহমান ওরফে রাহি (৩৩), সুনামগঞ্জ সদর থানার হরিনাপাটি গ্রামের নাবিল রাজা চৌধুরী (৩৫) ও সুজন (৩৫) এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তানজিনা আক্তার ওরফে তানিয়া (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আসামি পাঁচ থেকে ছয়জন।

মামলার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে আইএলটিএস কোর্সের জন্য সিলেট নগরে আসেন বালাগঞ্জ উপজেলার এক তরুণী। এখানে এসে আরেক তরুণীর সঙ্গে নগরের শাহজালাল উপশহরের একটি বাসায় থাকতেন। সে সুবাদে ওই এলাকার একটি বিউটি পার্লারে গিয়ে তানজিনা আক্তার তানিয়া (২৫) নামের এক তরুণীর সঙ্গে তাদের পরিচয় হয়।

গত ২৩ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তানিয়া ফোন করে ওই তরুণীকে বলে- তার ভাইয়ের জন্য এবি পজিটিভ রক্ত প্রয়োজন। রক্ত দিতে ওই দুই তরুণী রাগীব-রাবেয়া হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর তানিয়া বলেন, রক্ত দেওয়ার আগে তার এক চাচাতো ভাইয়ের বাসায় একটু প্রয়োজন আছে। প্রয়োজন শেষ করে তারা হাসপাতালে যাবেন।

এ কথা বলে কৌশলে ওই দুই তরুণীকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলের ৪র্থ তলায় নিয়ে যান। সেখানে তাদের দুইজনকে আলাদা দুটি কক্ষে বসিয়ে রাখেন। এ সময় তানিয়ার সহযোগী কয়েকজন তরুণ ও যুবক এসে ওই দুই তরুণীকে আটকে রাখেন এবং পালাক্রমে ধর্ষণ করেন।

এছাড়াও ভিকটিম এক তরুণীর (১৮) কাছ থেকে তার মোবাইল ও নগদ টাকা জোরপূর্বক নিয়ে যান তানিয়া ও বাকি অভিযুক্তরা।

পরদিন (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে ভিকটিম দুই তরুণীকে একটি কক্ষে নিয়ে তাদের কাছ থেকে ‘ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি’ এ মর্মে স্বীকারোক্তি নেয়া হয় এবং এ কথাগুলো মোবাইলে ভিডিও করে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনার ৫ দিন পর দুই ভিকটিম তরুণী জালালাবাদ থানায় পৃথক মামলা দায়ের করেন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ঘটনার শিকার দুই তরুণীকে সোমবার চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

মামলার পর আসামিদের আটক করতে অভিযান চলছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ আটক হয়নি। তবে ঘটনার শিকার দুই তরুণীর মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com