1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তায় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এরপর বাড়ি ফিরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বাদশা আলী প্রামাণিক (৩৬) নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওই গ্রামের উজির আলী প্রামাণিকের ছেলে বাদশা। তার স্ত্রী এক সন্তানকে নিয়ে ঢাকায় থাকেন। সেখানে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করে। আর দুই সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকেন বাদশা।

স্বজনরা জানান, বাদশা ঋণগ্রস্ত ছিলেন। এ ছাড়া স্ত্রীও তার কথা মানত না। ফলে প্রায়ই স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হতো। সম্প্রতি দুই সন্তানকে বাড়িতে রেখে ঢাকায় গিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন তিনি।

সোমবার আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। কিন্তু পথে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয় বাদশার। এরপর ঢাকায় না গিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এ সময় এক সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে যান স্ত্রী। রাতে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন বাদশা। সকালে ঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজ্জাদ হোসেন বলেন, ঘর থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে ওসি।

মঙ্গলবার দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com