1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

সখীপুরে বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়িতে হামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খানের গাড়িতে আওয়ামী লীগের সমাবেশ থেকে হামলা করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল সড়কের মোখতার ফোয়ারা চত্ত্বরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঝটিকা মিছিল করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এদিকে, এ ঘটনায় থানায় কোনও অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আহমেদ আযম খান বলেন, শান্তিপূর্ণ ভাবে সখীপুরে দলীয় কর্মসূচির মিছিল ও সমাবেশ শেষ করে প্রাইভেটকার নিয়ে ঢাকায় ফিরছিলাম। পৌরসভার মোখতার ফোয়ারা চত্ত্বরে আসলে সেখানে আওয়ামী লীগের সমাবেশ থেকে বৃষ্টির মতো চেয়ার নিক্ষেপ করা হয় আমার গাড়িতে। এসময় আমার গাড়ির গ্লাস ভেঙে যায়। দৌঁড়ে এসে দলীয় নেতাকর্মীরা মানব প্রাচীর তৈরি করে আমাকে উদ্ধার করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহম্মদ আলী বলেন, আওয়ামী লীগের সমাবেশ থেকে চেয়ার দিয়ে হামলা করা হয়েছে এ ঘটনাটি সত্য নয়, এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা শান্তিপূর্ণ ভাবে মিটিং করছিলাম। ওনার গাড়িতে কে বা কারা চেয়ার নিক্ষেপ করেছে আমাদের জানা নাই। আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনও নেতাকর্মী এ ঘটনায় সম্পৃক্ত না।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় সখীপুর থানায় কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com