1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মাদরাসাছাত্রীকে (১৩) গণধর্ষণের অভিযোগে তার প্রেমিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শুভ মিয়া (২১), দুলাল মিয়া (২২), জীবন মিয়া (২০), স্বাধীন মিয়া (২১) ও ধন মিয়া (২৫)।

মামলা ও ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্র জানায়, ওই কিশোরীর সঙ্গে শুভ মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১৩ আগস্ট) কিশোরী মাদরাসায় যাচ্ছিল। এ সময় ঘুরতে নিয়ে যাবেন বলে শুভ তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নরসিংদী জেলার বারৈচা এলাকায় নিয়ে যান। ওইসময় তার সঙ্গে আরও চারজন যুবক ছিলেন।

তারা ওই কিশোরীকে একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে সবাই পালিয়ে যান। ওইদিন রাতেই স্থানীয়দের সহযোগিতায় বাড়িতে ফোন দেয় কিশোরী। পরে বাবাসহ স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার করে তাকে সরাইল নিয়ে আসেন। পরদিন তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১৭ আগস্ট) রাতে ভিকটিমের বাবা একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com