1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : লালমনিরহাট পৌরসভার উত্তর সাপ্টানা লাইনেরপাড় এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনতাজ আলী (৬৬) নামে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কিশোরীর মা লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন। লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মনতাজ আলী উত্তর সাপ্টানা লাইনেরপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

কিশোরীর মা জানান, তারা পরিত্যক্ত রেল লাইনের ধারে বসবাস করছেন। দুই বছর আগে তার স্বামীর মৃত্যুর পর তিনি এক মেয়ে ও তিন ছেলেকে নিয়ে দুর্বিসহ জীবনযাপন শুরু করেন। দিনমজুরি কাজ করে তিনি সংসার চালাচ্ছেন।

এদিকে দারিদ্র্যের সুযোগ নিয়ে বিভিন্ন সময় অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী প্রতিবেশি মনতাজ আলী তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে থাকেন এবং নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন।

মনতাজ আলী সুযোগ বুঝে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। মনতাজ ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখান, সে যেন এ বিষয়ে কাউকে কিছু না জানায়।

এরই মধ্যে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি জানাজানি হয়ে যায়।

পরে পরীক্ষা করে জানা যায়, কিশোরী ৫ মাসের অন্ত্বঃসত্তা।

কিশোরীর মা বলেন, আমরা খুব গরিব। এ ঘটনায় আমি অসহায় হয়ে পড়েছি। আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে মনতাজ আলী আমার মেয়ের চরম ক্ষতি করেছে। আমি তার বিচার চাই।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযুক্ত মনতাজ আলীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সকালে ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন করা হবে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com