1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তন করার অভিযোগে নাদিয়া ইশরাত শিলা (২৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে অভিযুক্ত নারীকে গ্রেফতার করে পুলিশ।

এরআগে ভুক্তভোগীর মা মমতাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলা শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে। তিনি তার স্বামী মো. রিপনের (৩০) সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকার বাদশার বাড়িতে ভাড়া থাকেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিপন হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন তার পরনের লুঙ্গি ভেজা এবং তার গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। তার স্ত্রীও কক্ষে নেই। তখন তিনি কক্ষের লাইট জ্বালিয়ে দেখেন তার গোপনাঙ্গ কাটা এবং বিচ্ছিন্ন। পরে তিনি চিৎকার করলে পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়া এসে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যান। এরআগে আশপাশের লোকজন তার স্ত্রী শিলাকে আটক করে পুলিশে দেয়।

আসামির বরাত দিয়ে পুলিশ জানায়, আগের ক্ষোভ থেকে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন নাদিয়া।

সিদ্ধিরগজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com