1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

চাকরির ভয় দেখিয়ে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার নারী নিরাপত্তারক্ষীকে (৩৮) ধর্ষণের অভিযোগে সহকর্মী ইয়াকুব আলীকে (৪২) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আসামি দিনাজপুর জেলার পার্বতীপুরের দক্ষিণ শালন্দার এলাকার মৃত আকালু শেখের ছেলে ও ফতুল্লা এলাকার ওই পোশাক কারখানার পুরুষ নিরাপত্তারক্ষীদের সুপারভাইজার। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী ওই কারখানার নিরাপত্তারক্ষী। তার স্বামী একটি খাবার হোটেলে কাজ করেন। একই প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীদের সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিল ইয়াকুব আলী। একইসঙ্গে ওই নারীর সঙ্গে অশোভন আচরণ ও যৌন নির্যাতন করতো অভিযুক্ত ব্যক্তি। তিন মাস আগে রাতে দায়িত্ব পালনের সময় অভিযুক্ত ইয়াকুব আলী ওই নারীকে গার্মেন্টের পঞ্চম তলায় কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়। এরপর থেকে প্রায় সময় ভয় দেখিয়ে গার্মেন্টের ভেতরে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ ১৭ জুন দুপুর ২টার দিকে কর্মরত অবস্থায় ওই নারীকে জরুরি কথা আছে বলে গার্মেন্টের পঞ্চম তলায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূলত গার্মেন্টের নিরাপত্তকর্মীর হাতে তার নারী সহকর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com