1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

প্রেমের টানে আমেরিকান তরুণী এখন গাজীপুরে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৬৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রেমের টানে গাজীপুরে ছুটে এলো আমেরিকান এক তরুণী। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকায়।

আমেরিকান ঐ তরুণীর নাম লিডিয়া লুজা। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকায় ইমরান খান নামে এক যুবকের প্রেমের টানে সোমবার (১১ জুলাই) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন এ তরুণী। সেখানে তাকে স্বাগত জানিয়ে বাড়িতে তোলেন প্রেমিক ইমরান খান। ঈদের পরদিন ভিনদেশি এক তরুণী পারিবারিক সদস্য হয়ে আসায় ওই পরিবারের লোকজনের ঈদ কাটছে ভিন্ন আমেজে।

লিডিয়া লুজা আমেরিকার অ্যারিজোনা স্টেটের বাসিন্দা। বাবা নেই, মা অন্য পরিবারের সদস্য। দুই ভাইয়ের একমাত্র বোন তিনি। ছোট বেলা থেকেই লিডা লুজা দাদুর সঙ্গে বড় হয়েছে। ধর্মান্তরিত হয়ে এখন তার নামের সঙ্গে স্বামীর পরিবারের উপাধি হিসেবে ‘খান’ শব্দটি যুক্ত হয়েছে। নিজ দেশে একটি চাকরিতে যুক্ত ছিলেন। তবে এখন বেকার সময় কাটাচ্ছেন।

বাংলাদেশের যুবক ইমরান খান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকার মৃত জালাল উদ্দিন মাস্টারের ছেলে। তিনি ইস্টওয়েস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

লিডিয়া লুজা খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে তাদের পরিচয়। আলাপচারিতায় ইমরানকে তার ভালো লেগে গেছে। উভয় পরিবারের সম্মতিতেই সে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

তিনি আরো জানান, ইমরান ভালো মানুষ। প্রকৃতির মতোই এদেশের মানুষগুলো সহজ-সরল। সব মানুষ ইংরেজি না জানার কারণে, সবার সঙ্গে কথা বলতে একটু সমস্যা হয়।

ইমরান খান জানান, ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরিচয়ের মাসখানেক পর লিডিয়া লুজা তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে সে তার প্রস্তাব বিশ্বাস করতে পারছিলেন না। পরে মার্চ মাসের প্রথম দিকে আমেরিকা থেকে তুর্কি হয়ে লুজা বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চলে আসে। আমেরিকার নাগরিক হওয়ায় তার ধারণা ছিল, ভিসা ছাড়াই সে বাংলাদেশে আসতে পারবে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ সেখান থেকে আবার তাকে ফেরত পাঠিয়ে দেয়।

ইমরানের মা আনোয়ারা বেগম জানান, আমেরিকার মেয়েকে বিয়ে করায় তিনি খুশি হয়েছেন। যেহেতু ধর্মান্তরিত হয়ে তারা এ বিয়েতে আবদ্ধ হয়েছে। তাই তাদেরকে পারিবারিকভাবে মেনে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com