1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

কোরবানির গোস্ত নিয়ে ফেরার পথে চাচা-ভাতিজার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৬২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লায় বাসচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের ৩০ বছর বয়সী মাসুদ রানা ও তার ভাই ভাই কামরুল ইসলাম রিপনের ছেলে সাত বছরের ফাহাদ হোসেন।

নিহত মাসুদের চাচা মো. শাহ আলম বলেন, পরিবারসহ কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন মাসুদ। রোববার কোরবানির গরু কাটার কাজ শেষে মোটরসাইকেলে করে ভাতিজাসহ গোস্ত নিয়ে কুমিল্লায় রওনা দেন।

জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা নিহত হন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com