1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

‘আব্বা আমাগো গরু কিনবা কবে’?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৫৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‘আব্বা আমাগো গরু কিনবা কবে! কতদিন গোশত খাই না। এবার পেট ভরে গোশত দিয়া ভাত খামু।’ বাবা মায়ের কাছে এমন বায়না ৫ বছর বয়সের রিতু মনির। চা বিক্রেতা মিনহাজ উদ্দিনের মেয়ে সে।

বাবা-মায়ের সঙ্গে ঠাঁই হয়েছে সাগরদীঘি আশ্রয়ণ প্রকল্পে।

মিনহাজ উদ্দিন দিনমজুরি করেন। পাশাপাশি ফুটপাতে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পূর্বে তাদের থাকার ঘর ছিল না। এখন প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে মাথাগোঁজার ঠাঁই হয়েছে।

কেমন কাটবে কুরবানির ঈদ আনন্দ? এমন প্রশ্নে মিনহাজ উদ্দিনের স্ত্রী হাজেরা জানান, আগে আমাদের থাকার জায়গা ছিল না, প্রধানমন্ত্রী এখন ঘর করে দিয়েছেন। এতে আমরা খুশি।

আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘আগে এলাকায় সমাজ থেইকা গোশত দিত। এইবার এইহানে (আশ্রয়ণের ঘরে) আইছি বইলা সমাজের লোক আমাগো বাদ দিছে। এইবার গোশত পামু না।’

আশ্রয়ণ প্রকল্পে এমন হাজারও রিতু মনি রয়েছে। তাদের মাঝে নেই কুরবানির আনন্দ। হতাশা আর দুশ্চিন্তায় তাদের দিন কাটছে। বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবার মাংস পাচ্ছে না কোনো পরিবারই।

ঘাটাইল উপজেলার সাগরদীঘি জালালপুর এলাকার আশ্রয়ণে আকবর, সুজন, হেলেনা, মমতা ও কহিনূরসহ থাকেন ২২টি পরিবার। তাদের মাঝে কুরবানির ঈদকে ঘিরে কোনো আমেজ নেই। বরং একবুক কষ্ট নিয়েই দিনটি পার করবেন বলে জানান তারা।

বৃদ্ধ আকবর আলীর দাবি, কোনো বিত্তশালী যদি আশ্রয়ণে তাদের জন্য কুরবানির পশুর ব্যবস্থা করতেন। ছেলেমেয়ে নিয়ে শান্তিতে একবেলা দুমুঠো খেয়ে দোয়া করতেন। ঈদ তাদের শান্তির নিঃশ্বাস বয়ে আনত।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, কুরবানির ঈদে যারা আশপাশের সমাজে আছেন তারা মাংস পাবেন। তাছাড়া আমি বাড়ির কাছের লোকজনকে ব্যক্তিগতভাবে দেব।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সূ্ত্র : যুগান্তর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com