1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

একসঙ্গে সিগারেটে সুখটান, এরপরই কুপিয়ে আলাদা করলেন মাথা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আবু সাঈদ নামে ২৬ বছরের এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার পশ্চিম গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মাহফুজকে আটক করেছে পুলিশ।

নিহত সাঈদ পশ্চিম গেরাপচা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করতেন। অভিযুক্ত ৪৫ বছর বয়সী মাহফুজ একই গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর।

স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে মাহফুজের স্ত্রী মিনারা ওমানে যান। দুই বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরেন। এরপর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বছরখানেক আগে মাহফুজকে তালাক দিয়ে বাবার বাড়ি দিনাজপুরে চলে যান মিনারা।

স্ত্রী চলে যাওয়ায় সাঈদকে সন্দেহ করতে থাকেন মাহফুজ। মিনার সঙ্গে তার পরকীয়া চলছিল বলেও সন্দেহ করেন। সন্দেহের বশে বুধবার রাতে পরিকল্পিতভাবে সাঈদকে মাছ ধরার কথা বলে মাঠে নিয়ে যান।

এরপর ১১টার দিকে ফিরে একসঙ্গে চা ও ধূমপান করেন। কিছুক্ষণ পর সাঈদকে দা দিয়ে ঘাড়ের পেছনে দুটি কোপ দেন মাহফুজ। এতে সাঈদের মাথা প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চিৎকারে আশপাশের লোকজন এসে সাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মাহফুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাত সাড়ে ১২টার দিকে শহরের নয়ানিকান্দা এলাকায় নালিতাবাড়ী-ঢাকা সড়ক থেকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে একটু দূরে রাস্তার পাশের ঝোপ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় মাহফুজকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com