1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, অকৃতকার্য ৮৬ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ১৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, এ বছর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ২৮৯ জন। যা মোট পরীক্ষার্থীর ১৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

ভর্তির যোগ্য বিবেচিত এই ৪ হাজার ২৮৯ জনের মধ্যে শেষ পর্যন্ত ৯৩০ জন মেধাক্রম অনুযায়ী ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন।

এবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১১৬.৭৫ পেয়ে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী সরোয়ার হোসেন খান, ১১০ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অনিমা পারভেজ ইলমা এবং ১০৭.৭৫ পেয়ে তৃতীয় হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের মোহাম্মদ আবদুল্লাহ খান।

ফলাফল জানা যাবে যেভাবে:

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এ ছাড়াও মেধাক্রম ১ থেকে ১১০০ পর্যন্ত শিক্ষার্থীদেরকে আগামী ৬ জুলাই বিকেল ৩টা থেকে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভাগীয় ৮ শহরে একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৩৩ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com