1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

মোটরসাইকেলে অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৬৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুর কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৮ম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্র কালিয়াকৈরে উপজেলার রতনপুর এলাকার লাকী হোসেনের ছোট ছেলে রাতুল হোসেন (১৪)। সে স্থানীয় রতনপুর হাজি আনোয়ার উদ্দিন স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতুল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিল। কিন্তু মোটরসাইকেলে অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং রাতুলের মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে রাতুল মারা যায়।

মৌচাক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, রাত ৮ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com