1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

বায়তুল মোকাররমে হবে ঈদের ৫ জামাত, চলছে ধোয়া-মোছার কাজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামীকাল শুক্রবার (১৪ মে) মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে এবারো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতের জন্য মসজিদটিতে মূল প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আজ বৃহস্পতিবার (১৩ মে) সকালে জাতীয় মসজিদে গিয়ে দেখা গেছে, মসজিদে ধোয়া-মোছার কাজ চলছে। এ কাজে অংশ নিচ্ছেন মসজিদের খাদেমরা। তাঁরা কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ পানি ছিটাচ্ছেন; আবার কেউ মেশিন দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন।

মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্যাহ বলেন, গতকাল চাঁদ দেখা গেলে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতো। এই বিষয়টি মাথায় রেখেই সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। মসজিদের সাততলা থেকে শুরু করে নিচ তলা পর্যন্ত জীবাণুনাশক দেওয়া হয়েছে। তিনি জানান, গতকালকেই বড় ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আজ আবারো ধোয়া-মোছার কাজ করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, এবারো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম বা শেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করবেন। একটি কাতার বাদ দিয়ে অন্য কাতারে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মসজিদের প্রবেশ পথে হ্যান্ড সানিটাইজার থাকবে। অজুখানায় পর্যাপ্ত পানি ও সাবান রাখা হবে। মুসল্লিদের আহ্বান জানানো হচ্ছে তাঁরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং মাস্ক পরে মসজিদে প্রবেশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com