1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৫১৬ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে আজ বৃহস্পতিবার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর আসে এই ঈদ উৎসব। সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালন করা হয় আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও।

    ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। তবে করোনা মহামারি পরিস্থিতি এবং ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে ঈদ উদযাপনে সেই উচ্ছ্বাস নেই। ফিলিস্তিনে আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলা এবং গাজায় দেশটির অব্যাহত হত্যাযজ্ঞের কারণে ঈদ আনন্দ অনেকটাই শোকে পরিণত হয়েছে মুসলিম বিশ্বে। ঈদের দিনও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ঈদের দিন সকালে পশ্চিম গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ শিশু ও অন্তঃসত্ত্বাসহ আট নারী রয়েছেন।

    চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে কয়েকটি জেলার বেশকিছু গ্রামে পীরপন্থী কিছু মুসলিম সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার ঈদ উদযাপন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com