1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

নারীর সঙ্গে উপজেলা চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৬৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারীর সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তার চেয়ারম্যান পদ থেকে অপসারণ চেয়ে ঝাড়ু মিছিল করেছেন নারীরা।

শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

গত কয়েক দিন আগে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যার রফিক উদ্দিন ঠাকুরের এক নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে উপজেলা চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলামের করা মামলায় গতকাল বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক শেখ আরফান আহমেদ ও কুট্টাপাড়া এলাকার তরিকুল ইসলাম নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন সরাইল উপজেলা শ্রমিক লীগ নেতা শেখ আবুল কালাম। মিছিলটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রেপ্তার দুই যুবকের পরিবারের সদস্যরা ও স্থানীয় নারীরা অংশ নেন।

এ সময় মিছিলকারীরা নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে রফিক উদ্দিন ঠাকুরের অপসারণ ও তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ছাড়া অবিলম্বে গ্রেপ্তার দুই যুবকের মুক্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com