1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

শেরপুরে মিথ্যা অপবাদ দিয়ে মাথার চুল কেটে দিলেন আওয়ামীলীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে
বিশেষ প্রতিনিধি
জেলা: বগুড়া :
বগুড়ার শেরপুরের নওদাপাড়া গ্রামে মিথ্যা অপবাদ দিয়ে ২২ জুন বুধবার সকালে হাফিজুর রহমান (৩৫) নামের এক তরিকাভক্তের মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম বাবু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের মৃত হাকিম উদ্দিন ডাক্তারের ছেলে হাফিজুর রহমান তার ভাগিনা সাখাওয়াতকে নিয়ে গত ২১ জুন মঙ্গলবার একই ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে ওই বাড়িতে রাত্রি যাপন করে। ২২ জুন বুধবার সকাল ৭ টার দিকে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য রবিউল ইসলাম বাবুর নের্তৃত্বে মিস্টার, আনোয়ার হোসেন, আবুল হোসেন, নয়ন হোসেন ও রায়হান হোসেন ওই বাড়িতে গিয়ে ঘরের ভিতর থেকে ডেকে এনে সাইফুলের স্ত্রীর সাথে পরকীয়ার অপবাদ দিয়ে হাফিজুর রহমানকে ঘর থেকে বের করে নিয়ে এসে মারধর করে এবং সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নিতে চায়। সাদা কাগজে স্বাক্ষর না দেয়ায় তারা হাফিজুরের মাথার চুল কেটে দেয় এবং তার কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা, একটি এন্ড্রোয়েড মোবাইল, স্বর্নের চেন ও আংটি ছিনিয়ে নেয়। এই ঘটনার বিস্তারিত জানতে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম বাবু।
স্বামী সাইফুল ইসলাম জানান, বাবুসহ কয়েকজন এসে মিথ্যা অপবাদ দিয়ে আমার মামা শশুড়কে মারধর করে মাথার চুল কেটে দিয়ে যে সম্মানহানী করেছে তার আমি বিচার চাই।
হাফিজুর রহমান জানান, আমি আমার ভাগ্নির বাড়িতে দাওয়াত খেতে গেলে ওই গ্রামের কয়েকজন আমাকে সকালে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে মারধর করে। এবং মাথার চুল কেটে দিয়েছে।
রবিউল ইসলাম বাবু জানান, আমরা চুল কাটিনি, কোহিনুরের স্বামী সাইফুল চুল কেটছে।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com