1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

স্রোতে ভেসে যাওয়ার ৪দিন পর জৈন্তাপুরে মা-ছেলের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেট জৈন্তাপুরে স্রোতে ভেসে যাওয়ার ৪দিন পর জৈন্তাপুরে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। মা নাজমুন নেছা ও ছেলে আব্দুর রহমানের লাশ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানিয়েছেন, ‘প্রায় চার দিন আগে শুক্রবার জৈন্তাপুরের ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের মেয়ের বাড়ি থেকে ছেলেসহ নিজ বাড়ি মহাখলা ফিরছিলেন। সড়কের উপর দিয়ে যাওয়া প্রবল স্রোতে তারা দু’জনই ভেসে যান। নেটওয়ার্ক না থাকায় তাদের নিখোঁজের খবর মিলেনি। সকালে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।’

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘সকালে স্থানীয়রা ফোন করে দুটি লাশ এক সঙ্গে ভেসে থাকার খবর জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com