1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা

‘স্বামীকে বোকা বানিয়ে’ প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পরকীয়া প্রেমিকের বাড়ি থেকে ইতালি প্রবাসীর স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার আমিশা ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের মিকার বাড়ির শেখ আল আমিনের স্ত্রী সামিরা খাতুন (২৩), সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আব্দুল লতিফের স্ত্রী সালমা আক্তার (৪০) (ছদ্মনাম)।

শুক্রবার (১৭ জুন) রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

এর আগে একই দিন সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে চুরি যাওয়া ১৫ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. হুমায়ন কবির একজন ইতালি প্রবাসী। ইতালি থাকার সুবাদে তার স্ত্রী সামিরা খাতুন (২৩) (ছদ্মনাম) ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। বিষয়টি তার শ্বশুর-শাশুড়ি জানতে পেরে তার স্বামীকে জানায়। খবর পেয়ে ৫ মাস আগে তার স্বামী ইতালি থেকে দেশে চলে আসেন। দেশে আসার পর তিনি স্ত্রীকে সংশোধনের চেষ্টা করলে স্ত্রী তাকে নারী নির্যাতনের মামলার ভয় দেখান।

গত ১২ জুন স্বামী হুমায়নকে ৩ দিনের জন্য সোনাইমুড়ীর শানারবাঘ জামে মসজিদে পাঠান সামিরা। এ সুযোগে গত ১৪ জুন সকাল ১০টার দিকে শাশুড়িকে ওষুধ আনার কথা বলে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা, ১টি মোবাইলসহ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার ১৫ জুন প্রবাসী হুমায়ন কবির (৩৩) র‌্যাব-১১ ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের আলোকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১২ লাখ ৪ হাজার ৮শ’ টাকা।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল কথাবার্তা ও ছবির স্ক্রিনশট উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় ভুক্তভোগী প্রবাসী লিখিত এজাহার দাখিল করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com