1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

পেটে ক্ষুধা জ্বলছে না চুলা, পানিবন্দি মানুষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টানা বৃষ্টিপাত ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে ফের দেখা দিয়েছে বন্যা। এরই মধ্যে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা সাব-মার্সিবল সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বুধবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছেন ১০ হাজার মানুষ।

জানা গেছে, টানা বৃষ্টিপাত ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দিশেহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারা বাজারসহ চার উপজেলার মানুষ। ঘরের ভেতরে পানি উঠে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। অনেকে আবার টিনের বড় ড্রামগুলোকে নৌকা হিসেবে ব্যবহার করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

পানিবন্দি মানুষ জানান, ঢলের পানি ঘরের ভেতরে থাকায় রান্না করার সুযোগও নেই। চুলাও পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া খাবার পানিও মিলছে না। সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা সৃষ্টি হয়েছে। সেজন্য জেলার ১২টি উপজেলায় এরই মধ্যে ২০ মেট্রিক টন করে খাদ্যসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com