1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
*আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নৌকার প্রচারণায় শিক্ষকরা, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ সাক্কুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু এমপিওভুক্ত শিক্ষকদের নৌকার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ এনেছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগও জমা দিয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বরাবর তিনি এ অভিযোগ জমা দেন।

অভিযোগে সাক্কু উল্লেখ করেন, ‘নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে সিটি কর্পোরেশনের আওতাধীন এবং সংলগ্ন বিভিন্ন এম.পি.ও. ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ও সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন মসজিদের ইমামদের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণার নির্দেশ দিয়েছেন এমপি বাহার সাহেব। উক্ত নির্দেশের কারণে উল্লেখিত শিক্ষকগণ ও ইমামগণ প্রচারণা কাজে নিয়োজিত আছেন। যা সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’

একই সময় আরেক অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘ইতোমধ্যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এবং সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সিটি কর্পোরেশনের আওতাবহির্ভূত এলাকার জনপ্রতিনিধি, দলীয় কর্মী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসমাগম, মিছিল ও শো-ডাউন করে যাচ্ছেন। এছাড়াও নির্বাচনের দিন বহিরাগতদের দ্বারা জনসমাগম ঘটিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন বলেও শোনা যাচ্ছে। যা আচরণবিধির লঙ্ঘন।’

এসব অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর দুইটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়গুলো তদন্ত করে দেখবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com