1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বৃহস্পতিবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৯৮১ বার দেখা হয়েছে

ডেস্ক : সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ মঙ্গলবার ২৯ রমজান দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে। সূত্র- আরব নিউজ, গালফ নিউজ, খালিজ টাইমস ও আরব টাইমস।

এর আগে সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং রয়েল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া জানিয়েছিলেন যে, এবার দেশটিতে ৩০টি রোজা হবে। তিনি জানান, জ্যোতির্বিদ্যার গণনার মাধ্যমে এই তারিখ বের করা হয়েছে। এর ফলে আগামী ১৩ মে ঈদুল ফিতর পালিত হবে।
চাঁদ দেখা যাওয়ার আগেই এবারই প্রথমবার জ্যোতির্বিদ্যার প্রযুক্তি ব্যবহার ইসলামিক ক্যালেন্ডারে তারিখ ঘোষণা করলো সৌদি আরব। আরবি মাস চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। কিন্তু সৌদি আরব সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে।

এর আগে রমজান মাস শুরুর অনেক আগেই নতুন মাসের প্রথম দিন ঘোষণা করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। দেশটির সুপ্রীম কোর্ট কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় মুসলিম দেশগুলোকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য অনুরোধ জানিয়েছিলো।

তবে উপসাগরীয় অঞ্চলের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা থাকতে হবে। সে অনুযায়ী রোজা হবে ৩০টি। ফলে মুসলিমদের পবিত্র উৎসব ঈদ-উল-ফিতর বৃহস্পতিবার পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com