1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও ৩ শিক্ষক বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জন, আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদকে সাময়িক বহিষ্কার করেছে ব্যবস্থাপনা কমিটি।

শনিবার রাত সেয়া আটটার দিকে দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এছাড়া দুর্নীতির অভিযোগে তিন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী, গণিত বিভাগের শিক্ষক মোঃ মনিরুজ্জামান।

এদিকে বহিষ্কার হওয়ার পরও উত্তেজনা চলছে কলেজটিতে। শিক্ষকরা জানান, বর্তমান ভাইস প্রিন্সিপাল মুজিবর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হচ্ছে। যা আমরা মানি না।

তাদের দাবি ভাইস প্রিন্সিপালকে অধ্যক্ষ করা মানে আবারও সেই ব্যক্তিকেই অধ্যক্ষ করা। কারণ সব ধরণের কুকর্মের সাক্ষী এই মজিবুর। সৎ ব্যক্তিকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান না করা হলে এই ক্যাম্পাস থেকে শিক্ষকরা ঘরে ফিরবেন না বলে জানান।

শুক্রবার ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএচডি, অঢেল আর্থিক দূর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষকরা।

শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল আইডিয়াল কলেজ। অধ্যক্ষকে অপসারণের দাবিতে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ আন্দোলনে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।

অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com