1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল ছাত্রদল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা।

শুক্রবার (৩ জুন) ঢাকার কাজী মোতাহার হোসেন ভবন কেন্দ্র ও শহীদ মিনার এলাকায় ভ‌র্তিচ্ছু‌ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন, সদস্যসচিব আমানউল্লাহ আমান, যুগ্ম-আহ্বায়ক আবু জাফর প্রমুখ।

শুভেচ্ছা জানানোর সময় তারা শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার খোঁজ-খবর নেন এবং শিক্ষা ঐক্য প্রগতির পতাকা তলে আসার আহ্বান জানান।

শুভেচ্ছা জানানো শেষে দুপুর ১টার দিকে মৌন মিছিল করে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

তবে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টাপাল্টি ঘোষণায় ক্যাম্পাসে সংঘর্ষের চাপা আশঙ্কা তৈরি হয়েছিল। এসব আশঙ্কা উড়িয়ে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পরীক্ষা।

এবার ‘গ’ ইউনিটের জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৩ জন। আসন সংখ্যা ৯৩০। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন।

গত বছরের মতো এবারও ‘গ’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হয়েছে ৪৫ মিনিট। এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হবে।

এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৩৪০ শিক্ষার্থী। মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। শনিবার (৪ জুন) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ই জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ই জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com