1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

‌বন্ধুকে অজ্ঞান করে তার মেয়েকে ধর্ষণ!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বন্ধু ও তার মেয়েকে খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হায়দার আলীকে (৫০) শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার মেয়েটি অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হায়দার আলী পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

ওসি পলাশ চন্দ্র জানান, গ্রেফতার হায়দার আলী ভুক্তভোগী মেয়েটির বাবার বন্ধু। এই সুবাদে মেয়েটির বাড়িতে নিয়মিত যাতায়াত করত সে। বুধবার রাতে ওই মেয়ে ও তার বাবা বাড়িতে ছিলেন। এসময় হায়দার আলী কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দুজনকেই খাইয়ে দেন। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়লে বাবাকে রুমের মধ্যে রেখে মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান হায়দার আলী।

সকালে স্থানীয়রা বাবা-মেয়ে দুজনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে হায়দার আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com