1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

৬ আগস্ট চুয়েট, কুয়েট ও রুয়েটের ভর্তি পরীক্ষা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (লেভেল-১) ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

সে লক্ষ্যে ৬ জুন সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় আগামী ১৯ জুন বিকেল ৫টা পর্যন্ত।

চুয়েট, কুয়েট ও রুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান এবং সদস্যসচিব অধ্যাপক ড. আবু ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়।

অনলাইনে আবেদনের লিংক https://www.admissionckruet.ac.bd/

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি উপরিউক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিভিন্ন সংরক্ষিত আসনসহ মোট ৩ হাজার ২৩১টি আসনের জন্য যোগ্য আবেদনকারীর মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের গ্রেড পয়েনটের ভিত্তিতে শীর্ষ ৩৩ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com