1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এইচএসসির ফরম পূরণ ৮ জুন শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৮ জুন শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত। তবে অনলাইনে ২৩ জুন পর্যন্ত ফি জমা দেয়া যাবে। আর সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ৭ জুন।

আজ সোমবার (৩০ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার্থীদের আগামী ৮ জুন থেকে শুরু করে ২২ জুনের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ৭ জুন প্রকাশ করা হবে।

বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৩০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১ হাজার ৭৭০ টাকা।

শিক্ষাবোর্ড জানিয়েছে, কোনো শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না। কোনো অবস্থায় নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com