1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বিসিএস দেওয়া হলো না পরীক্ষার্থীর, ঠাঁই হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিসিএস পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রের সামনে লুটিয়ে পড়া মো. ইমরান হোসেনের আর পরীক্ষা দেওয়া হলো না। পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তিতুমীর কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, নির্ধারিত সময়ে কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। কিন্তু ইমরান হোসেন নামের ওই শিক্ষার্থী সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিতা খন্দকারের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন অন্যান্য শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে উপস্থিত তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসাইন বলেন, ওই শিক্ষার্থী আর পরীক্ষা দিতে পারেননি। তাকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত মানসিক চাপ থেকেই এমনটি হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীর গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে। তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। পরীক্ষার্থীর বড় ভাই যশোর থেকে ঢাকায় আসছেন।

সকালে পরীক্ষা শুরুর ঠিক ৪০ মিনিট আগেই কেন্দ্রে আসেন ইমরান। নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশের আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে আসা এক স্বজন জানান, অসুস্থতা নিয়েই ইমরান পরীক্ষা দিতে এসেছেন।

পরে অসুস্থ পরীক্ষার্থীকে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিতা খন্দকারের সহযোগিতায় পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। আগের চেয়ে সুস্থ অনুভব করায় তখন তিনি পরীক্ষায় অংশ নেন বলেও জানিয়েছিল কলেজ সূত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com