1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

প্রেমিকাকে ডেকে নিয়ে সারারাত দলবেঁধে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকার সাভারে জন্মদিনের কথা বলে বন্ধুদের নিয়ে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকসহ ৬ জনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ মে) দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৪ মে) রাতে সাভার মডেল থানায় ভুক্তভোগী তরুণী মামলা করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নওগাঁর ধামুইরহাট থানার বিন্দুখাশ গ্রামের আজিজুল হক ওরফে আজিজা হকের ছেলে রবিউল ইসলাম। তার অন্য সঙ্গীরা হলেন, সাভারের কলমা এলাকার শাহজাহানের ছেলে শহিদুল ইসলাম (২৭), সাভারের জিনজিরা এলাকার আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন ওরফে মনির কসাই (৪০) ও জিনজিরা এলাকার আবু ইউসুফের ছেলে মো. রবিনসহ (২৭) অজ্ঞাতনামা আরও দু-তিনজন।

ভুক্তভোগী তরুণী বলেন, প্রায় সাত মাস ধরে রবিউলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে জন্মদিনের পার্টির কথা বলে ২৩ মে সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের কলমা এলাকার আকবর আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে তার বন্ধুদের হাতে তুলে দেয়। এ সময় বাধা দিলে তারা আমাকে মারধর করে। পরে পালাক্রমে ৬ জন ধর্ষণ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দিয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ূন কবির বলেন, পূর্ব পরিচয়ের সূত্রধরে কলমা এলাকায় বন্ধুর বাসায় নিয়ে ভুক্তভোগী তরুণীকে কয়েকজন মিলে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী সাভার মডেল থানায় বিষয়টি অবহিত করেন ও লিখিত অভিযোগ করেন। অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বাকিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে। ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com