1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

৩০ বছরের সংসার ছেড়ে দেবরকে বিয়ে, অতঃপর……

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বামী সংসার থাকার পরও দেবরের সঙ্গে প্রেম, বিয়ে, সবশেষে মৃত্যু। এমনই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর জেলায়। স্বামীকে ছেড়ে দেবরকে বিয়ে করায় প্রাণ হারিয়েছেন ৪৫ বছর বয়সী শহরবানু। ভাড়া বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যা করেন সাবেক স্বামী খোকন আলী শেখ। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহরবানু পঞ্চগড়ের দেবীগঞ্জ গ্রামের ফজর আলীর মেয়ে। খোকন আলীর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মেহের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ৩০ বছর আগে খোকনের সঙ্গে শহরবানুর বিয়ে হয়। খোকন ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় সবজির ব্যবসা করতেন। স্ত্রীকে নিয়ে ওই এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

জানা গেছে, ঢাকায় ভাইয়ের বাসায় প্রায়ই আসা-যাওয়া করতেন ছোট ভাই ফকির আলী শেখ। সেই সুবাদে দেবরের সঙ্গে ভাবির সখ্যতা গড়ে ওঠে। একপর্যায়ে দুজনে পালিয়ে এসে লক্ষ্মীপুর শহরের সিরাজ মোল্লার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। আগের স্বামীকে তালাক দিয়ে নতুন সংসার পাতেন তারা।

বিষয়টি জানতে পেরে রোববার (১৭ এপ্রিল) সকালে লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ভাড়া বাসায় ওঠেন সাবেক স্বামী খোকন। এরপর স্ত্রীকে নানাভাবে বুঝিয়ে ফিরিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শহরবানুকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পালানোর সময় আশপাশের লোকজন খোকনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।

পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পারিবারিক বিরোধ ও পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সাবেক স্বামী খোকন আলী শেখকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com