1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : লালমনিরহাটে সুপারি চুরির অভিযোগে চয়ন চন্দ্র (১৩) নামে এক কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৯ এপ্রিল) বিকেলে জেলা সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হিরামানিক এলাকায় এ ঘটনা ঘটে। চয়ন চন্দ্র ওই গ্রামের মিন্টু চন্দ্রের ছেলে।

চয়নকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে।

স্থানীয়রা জানান, দক্ষিণ হিরামানিক এলাকার প্রিয় নাথ রায়ের গাছের সুপারি শনিবার দুপুরে চুরি করে নিয়ে যায় চয়ন। এমন অভিযোগে প্রিয় নাথ রায় ও তার ছেলে রবিন চন্দ্র রায় বিকেলে চয়নের বাড়ি গিয়ে তাকে ধরে নিজ বাড়ি নিয়ে আসেন। পরে গাছে সঙ্গে দুই হাত দড়ি দিয়ে বেঁধে নির্যাতন শুরু করে।

একপর্যায়ে চয়ন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চয়নকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com