1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

১০ ভারতীয় ধনকুবেরের তালিকার শীর্ষে মুকেশ আম্বানি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস সাময়িকীর প্রকাশ করা ১০ জন ভারতীয় ধনকুবেরদের তালিকায় শীর্ষে আছেন মুকেশ আম্বানি। তথ্য অনুযায়ী, আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯০.‌৭ বিলিয়ন মার্কিন ডলার।

মুকেশ আম্বানির পরেই রয়েছেন আদানি সংস্থার প্রধান গৌতম আদানি। তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজির চেয়ারম্যান শিব নাদার।

মোট সম্পত্তির দিক থেকে বিচার করলে ভারতের মুকেশ আম্বানি এশিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম। বিশ্বের দশম স্থানে রয়েছেন তিনি। ফোর্বসের তালিকায় আম্বানির পেছনেই রয়েছেন আদানি, যিনি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার।

ভারতের ভ্যাকসিন পায়োনিয়ার সাইরাস পুনাওয়ালা ফোর্বসের তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। তিনি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (‌এসআইআই) প্রতিষ্ঠাতা। তার মোট সম্পত্তির পরিমাণ ২৪.‌৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতজুড়ে ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ করেছে এই এসআইআই।

ডি-মার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণন দামানি, যিনি গত বছরই একশো ধনকুবেরদের তালিকায় প্রবেশ করেছেন। ভারতে তিনি পঞ্চম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার।

ধনকুবেরদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন আর্সেলর মিত্তল এক্সিকিউটিভ চেয়ারম্যান লক্ষ্মী মিত্তল। তার মোট সম্পত্তির পরিমাণ ১৭.‌৯ বিলিয়ন মার্কিন ডলার। এরপর সপ্তম স্থানে রয়েছেন ওপি জিন্দল গ্রুপের সাবিত্রী জিন্দল, আদিত্য বিড়লা গোষ্ঠীর প্রধান কুমার বিড়লা। অষ্টম ও নবম স্থানে রয়েছে সান ফার্মাসিউটিক্যালের প্রধান দিলীপ সাঙ্ঘভি, কোটাক মহিন্দ্রা ব্যাংকের এমডি উদয় কোটাক রয়েছেন দশম স্থানে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধনকুবেরদের সংখ্যা গত বছর ১৪০ থেকে বেড়ে রেকর্ড সর্বোচ্চ ১৬৬-এ পৌঁছেছে। দেশটির গত অর্থ বছরে দেখা গেছে, যেখানে ৬০টিরও বেশি সংস্থা সমষ্টিগতভাবে প্রায় ১৫.‌৬ বিলিয়ন মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com