1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

এবার শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার জেরে মন্ত্রিসভার ২৬ সদস্যর পর পদত্যাগের পর শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নির্ভাদ পদত্যাগ করেছেন।

সোমবার (৪ এপ্রিল) এক টুইট বার্তায় অজিত নির্ভাদ বলেন, দেশের মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করায় আমি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে ইস্তফা দিলাম।

এর আগে ব্যাপক অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকার মন্ত্রিসভার সদস্যরা অবশেষে পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য রোববার রাতে এক বৈঠকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সব মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন, যাতে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন।

খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটের কারণে সৃষ্ট জনরোষের মধ্যে পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের তিনজনও রয়েছেন।

তারা হলেন, রাজাপাকসের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও তাদের পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল।

কারফিউ অমান্য করে রোববার হাজার হাজার মানুষ ২০১৯ সালে ক্ষমতায় আসা রাজাপাকসে পরিবারের পদত্যাগের দাবি করে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com