1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

বাড়িতে প্রেমিকা, ৯৯৯-এ কল করে পুলিশে দিলেন প্রেমিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :প্রেমের পরিণতি সব সময় ভাল হয় না। তেমনি সিলেটের বিশ্বনাথে বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ায় জরুরি সেবা ৯৯৯-এ কল করে প্রেমিকাকে পুলিশে দিয়েছেন এক প্রেমিক। সোমবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল (কাদিপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিকের নাম ইমরান আহমেদ। ২৩ বছর বয়সী ইমরান দশদল (কাদিপুর) গ্রামের সমুজ আলীর ছেলে। আর প্রেমিকার (১৮) বাড়ি বিশ্বনাথ পৌরসভার নরশিংপুর গ্রামে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে ওই তরুণীর প্রেম চলছিল। সোমবার দুপুরে প্রেমের টানে ইমরানের বাড়িতে হাজির হন প্রেমিকা। এ সময় বাড়িতে ছিলেন না ইমরান। কিন্তু কিছুতেই প্রেমিকের বাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন তরুণী। পরে বিষয়টি ইমরানকে জানান পরিবারের সদস্যরা।

এরপর খবর পেয়ে মেয়েকে বাড়ি ফেরাতে ব্যর্থ হন ওই তরুণীর পরিবারের লোকজন। অবস্থা বেগতিক বুঝতে পেরে ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান প্রেমিক ইমরান। পরে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানায়, প্রেমের টানে গত বছরের শুরুতেও ইমরানের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন ওই তরুণী। সে সময় পরিবারের অভিযোগ পেয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ইমরানকে আটক ও তরুণীকে উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ। পরে ইমরানের বিরুদ্ধে অপহরণ মামলা করেন তরুণীর বড় ভাই। এরপর প্রায় দেড় মাস জেল খাটেন ইমরান।

ইমরান বলেন, সোমবার সকালে জরুরি কাজে সিলেট শহরে যাই। দুপুরের দিকে খবর পাই- ওই মেয়েটি আমার বাড়িতে চলে এসেছেন। পরে তাকে নিতে এসে তার ভাইয়েরা আমার বাড়িঘর ভাঙচুর করেন। তাৎক্ষণিক আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চাই।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা মেয়েটিকে ইমরানের বাড়ি থেকে থানায় নিয়ে আসি। পরে পছন্দের পাত্রের কাছে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের জিম্মায় নিয়ে যান মেয়েটির মা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com